ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪০ ফাউল ও ১৩ হলুদ কার্ডের মাধ্যমে শেষ হল ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ, জেনে নিন ফলাফল
ফুটবল বিশ্বে ফাইনালে না হারার রেকর্ড ধরে রাখলো সেভিয়া, ঘরে তুললো সপ্তম শিরোপা। ফুটবলে ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে প্রথমবার হারের স্বাদ পেল রোমা কোচ হোসে মরিনহো। এই দিন এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ও ১-১ সমতা। টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারায় সেভিয়া। নায়কের ভূমিকায় মরোক্কোর গোলকিপার ইয়াসিন বোনো।
কথায় আছে কারো পৌষ মাস-কারো সর্বনাশ। ঠিক যা হলো ইউরোপা লিগের ফাইনালে। ৭ বার ফাইনাল খেলে একবারও হারেনি সেভিয়া। ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে ৬ষ্ঠ বার এসে হারতে হলো হোসে মরিনহোকে। রোমাকে হারিয়ে শিরোপা ঘরে তুলল সেভিয়া।
বুধবার (৩১ মে) হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় ম্যাচটা ছিল রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা। রোমা এগিয়ে গিয়েও নিজেদের ভুলে নির্ধারিত সময় ১-১ সমতা। অতিরিক্ত সময়ে গড়াল খেলা। কিন্তু তাতেও দু’দল সমানে সমান। টাইব্রেকারে স্নায়ুচাপের কাছে হারলো মরিনহোর দল। হেরেছে ৪-১ গোলে।
‘স্পেশাল ওয়ান’ খ্যাত কোচ স্প্যানিশদের এগিয়ে রেখেছিলেন অভিজ্ঞতার কারণে। শেষ পর্যন্ত তাই হলো। কিন্তু নিজেদের কিভাবে ক্ষমা করবেন ইতালিয়ানরা। ম্যাচের শুরু থেকেই ছিল তাদের আধিপত্য। ৩৫ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়েও গিয়েছিল।
প্রথমার্ধের সাদামাটা সেভিয়া দ্বিতীয়ার্ধে আলো ছড়ায়। ভুল করে বসে রোমা। নাভাসের বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ডিফেন্ডার মানচিনি। ম্যাচে ১-১ সমতা।
নির্ধারিত সময় আরও বেশ কিছু সুযোগ পায় দু’দল। তবে গোলের দেখা নেই। অতিরিক্ত সময়ও তাই। যোগ করা সময়ও পেরিয়ে যায় ১০ মিনিট। শেষ মুহূর্তে এগিয়ে যেতে পারত রোমা। কিন্তু ক্রিস স্মলিংয়ের হেড বারে লাগে।
৪০ ফাউলের ম্যাচে সেভিয়ার ২১, রোমার ১৯। ১৩ হলুদ কার্ড দেখান রেফারি। বারবার ছন্দপতন। বেড়ে যায় ম্যাচের দৈর্ঘ্য। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পক্তি।
যেখানে বিশ্বকাপ রোমাঞ্চের কিছুটা ফিরিয়ে আনলেন সেভিয়ার মরক্কোন গোলকিপার ইয়াসিন বুনু আর আর্জেন্টাইন ফরোয়ার্ড গনজালো মন্তিয়েল। সেভিয়ার ৪ জনই বল জালে পাঠায়। রোমার মাত্র ১ জন। দারুন সেভ করে নায়কের নাম ইয়াসিন বুনো।
সেভিয়া ৩-১ এ এগিয়ে থাকার পর চতুর্থ শট নেন মন্টিয়েল। পোস্টে লাগে তার শট। কিন্ত রোমা গোলকিপার শট নেয়ার আগে গোললাইন থেকে এগিয়ে যাওয়ায় আবার সুযোগ পান আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়বার আর ভুল করেননি। উল্লাসে ভাসান সেভিয়াকে। যেমনটা করেছিলেন বিশ্বকাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ