ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে বিশাল বড় প্রস্তাব দিল বার্সেলোনা
বার্সেলোনা থেকে গত দুই বছর আগে সব সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেয় বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে দুই বছর শেষের পথে। সাম্প্রতিক পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের আগামী মাসে।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে বিশ্বের সেরা ফুটবলার বিশ্বকাপজয়ী সুপারস্টার এখনও অনিশ্চয়তা রয়েছে। আর্থিক সংকটের বাধা থাকলেও ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে আলোচনা হচ্ছে জোরেশোরে। আর্জেন্টাইন মহাতারকা ফিরলে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা।
আজ ২৭ মে শনিবার জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি ফিরলে তাকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা। ২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান।
চলতি মৌসুম শেষে বুসকেটস ও আরেক সিনিয়র খেলোয়াড় জর্ডি আলবা বার্সা ছাড়ছেন। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী মেসিকে ফিরিয়ে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার পরিকল্পনা করছে বার্সা। আর যদি মেসিকে ফেরানো সম্ভব না হয়, রবার্ট লেভান্ডোভস্কি কিংবা রোনাল্ড আরাউজো হতে পারেন কাতালানদের নতুন অধিনায়ক।
আর্থিক ফেয়ার-প্লে নীতির কারণে মেসির স্পেনে প্রত্যাবর্তনের বিষয়টি এখনও সম্ভাবনাতেই রয়েছে। অন্যদিকে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোও চাচ্ছে মেসিকে টানতে। এমনকি সৌদি আরবের ক্লাবে মেসি ইতোমধ্যেই চুক্তি সেরে ফেলেছেন, এমন খবরও এসেছিল। বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে সেই খবর অবশ্য উড়িয়ে দেন তার বাবা হোর্হে মেসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ