ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যরাতে রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলাটি দেখবেন যেভাবে
আর্জেন্টিনা আয়োজিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আজ মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবল ইতিহাসে টুর্নামেন্টটির ২৩ তম আসরে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা যায় তারা। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খায় পাঁচবারের চ্যাম্পিয়ন সেলেসাওরা। আসরের শুরুতেই ইতালির কাছে হারে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে। ইতালির কাছে ৩-২ গোলের সে পরাজয়ে অনেকটা কোণঠাসা হয়ে থাকা ব্রাজিল অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পরের ম্যাচে।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায়। শনিবার (২৭ মে) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ নামবে ব্রাজিল। ‘গ্রুপ ডি’র ম্যাচটিতে মুখোমুখি হবে নাইজেরিয়ার সঙ্গে। আর্জেন্টিনার লা প্লাটার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় গড়াবে ম্যাচটি। ‘গ্রুপ ডি’র চার দলের মধ্যে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।
নাইজেরিয়া দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ইতালির অবস্থান তৃতীয় স্থানে। তাদের পয়েন্টও তিন। ডমিনিকা রিপাবলিক এখনও একটি জয়ের দেখাও পায়নি। শূন্য পয়েন্টে তারা রয়েছে টেবিলের তলানিতে।
এদিকে, ব্রাজিল ও নাইজেরিয়া যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচ শুরু হলে নিচের লিঙ্কে ক্লিক করে উপভোগ করা যাবে যুবাদের এই লড়াই। এছাড়া ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ