ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন এক হ্যাটট্রিকর লক্ষ্যে মধ্যরাতে মাঠে নামবে আর্জেন্টিনা
চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে টুর্নামেন্টে কোয়ালিফায় করতে না পারা আর্জেন্টিনা। আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশগ্রহনের সুযোগ পাওয়া আলবিসেলেস্তেদের লক্ষ্য এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে বিশ্বকাপ আয়োজক আর্জেন্টিনা। প্রতিপক্ষে নিউজিল্যান্ড। আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ এ'তে খেলছে। ইতোমধ্যে গ্রুপ পর্বে উজবেকিস্তান ও গুয়েতেমালাকে হারিয়েছে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে এবং গুয়েতেমালাকে ৩-০ গোলে হারায় তারা।
উল্লেখ্য, এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ছয়টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার তাদের সপ্তম শিরোপা জয়ের মিশন। আলবিসেলেস্তেরা সর্বশেষ ২০০৭ সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে। তাদের পরই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ ২০১১ সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।
ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ