ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ গোলের বিশাল জয় পেল ব্রাজিল
সাম্প্রতিক লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় বসেছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টে নিজেদের হেক্সা মিশনে নিজের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে ধাক্কা খায় ব্রাজিলের যুবারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের উত্তরসূরিরা।
গতকাল ২৪ মে বুধবার রাতে আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতেছে সেলেসাও জুনিয়ররা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিলিয়ানরা। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে র্যামন মেনেজেসের শিষ্যরা।
শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ডমিনিকা রিপাবলিক। ব্রাজিলের যুবাদের আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই তা অনুমান করা যায়। তবে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের। সাভিওর গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এর পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো।
ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ম্যাচের ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জিন হেনরিক পেদ্রোসো। এরপর ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ