ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কবে ঢাকায় আসছে মেসিরা, চূড়ান্ত সূচি প্রকাশ
চলতি বছরের আগামী মাসের ফিফা উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসছে এশিয়া সফরে, এমনটা জানা গিয়েছিল আগেই। ফিফা আয়োজিত এশিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এবার আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন বিষয়টি। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।
মুল বিসয় হল আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী জুনে এশিয়া সফরে এসে চীন ও ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।
সেপ্টেম্বরে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে বসবে বিশ্বকাপের পরবর্তী আসর। সে বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে এই দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। বাছাই পর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে স্ক্যালোনির দল এবং পরের ম্যাচেই লা পাজের উচ্চতায় বলিভিয়া পরীক্ষা নেবে তাদের।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা নিয়েছিল এশিয়ার এই ফুটবল পরাশক্তি।
উল্লেখ্য, এই সফরে আর্জেন্টিনা জাতীয় দলের বাংলাদেশ সফরের কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত জানুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালের জুনে ফিফার উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে আর্জেন্টিনাকে। তাতে স্বপ্নের সাগরে ভেসেছিল এদেশের আলবিসেলেস্তে সমর্থকরা।
৩৬ বছর পর শিরোপা স্বাদ উপহার দেয়া মেসিদের কীভাবে অভ্যর্থনা জানাবে সে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল ফুটবল ভক্তরা। কিন্তু আশায় গুঁড়ে বালি দিয়ে কিছুদিন আগে সালাহউদ্দিন জানান, ভেন্যু সমস্যার কারণে এখন আনা সম্ভব নয় বিশ্ব চ্যাম্পিয়নদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ