ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম উত্তেজানায় শেষ হল ইতালি-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল
গতকাল ২১ মে রোববার রাত ৩টায় আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে ইতালি। এউ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।
এই ম্যাচের দিন প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও ডান পায়ের কিক থেকে দলকে লিড গোল এনে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল চেষ্টা চালায় সমতায় ফিরতে। তবে ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটি।
ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার সিজার কাসেদাই। ফরোয়ার্ড সিমোন পাফুন্ডির ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন সিজার। দ্বিতীয় গোল হজম করার কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে পেনাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার।
দ্বিতীয়ার্ধে ফিরেও কয়েকবার আক্রমণের মুখে পড়ে ব্রাজিল। তবে তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সমতায় ফেরার লক্ষ্যে সেলেসাওরা প্রথম গোলের দেখা পায় ৭২ মিনিটে। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে।
তবে বাকি সময়ে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এই ম্যাচের মাধ্যমে হার দিয়ে শুরু হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যাত্রা। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে ইতালি বাদে আরও রয়েছে নাইজেরিয়া এবং ডমিনিকা রিপাবলিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ