ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তিশালী ইতালির মুখোমুখি হবে ব্রাজিল, জেনে নিন চূড়ান্ত সময় সুচি
কয়েক দিন আগেই আর্জেন্টিনার মাটিতে পর্দা উঠল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের। আসরের উদ্বোধনী দিনেই চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষদিন স্বাগতিক আর্জেন্টিনার পাশাপাশি মাঠে নামে আরও সাতটি দল। যেখানে স্বাগতিকদের ২-১ গোলে হারায় উজবেকিস্তানকে। উদ্বোধনী দিনে বাকি তিন খেলায় ফিজিকে ৪-০ গোলে স্লোভাকিয়া, গুয়াতেমালাকে ১-০ নিউজিল্যান্ড এবং ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
এই আসরের দ্বিতীয় দিন মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী ব্রাজিল। ফিফা বিশ্বকাপের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেরও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইতালি অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
ব্রাজিল-ইতালি রয়েছে ‘গ্রুপ ডি’তে। এই গ্রুপের অপর দুই দল হলো নাইজেরিয়া ও ডোমিনিকান প্রজাতন্ত্র। তারাও রাতে একে অপরের মুখোমুখি হবে। ব্রাজিল-ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২১ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায়। মেন্ডোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচগুলো হলো ২৪ মে ডোমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে এবং ২৭ মে নাইজেরিয়ার বিপক্ষে।
উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। তবে ইসরায়েলকে খেলতে না দেয়ার ঘোষণা দেয়ায় ফিফা ভেন্যু পরিবর্তন করে নিয়ে যায় লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনায়। যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। তবে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেয়ার সুযোগ পায় তারা।
ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ