ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ভক্তদের জন্য ঢাকায় আসছেন আর্জেন্টিনার মার্টিনেজ
চলতি বছরের আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার আগে বাংলাদেশে পা রাখবেন তিনি। ভক্তদের জন্য ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
শতদ্রু দত্ত বলেছেন, ‘আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’
ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই সকালে বাংলাদেশে পা রাখবেন মার্টিনেজ। পরে কলকাতার যাবেন ঢাকা থেকে। ৪ জুলাই দেশটির ঘরোয়া লিগের ক্লাব মোহনবাগান পরিদর্শন করবেন তিনি।
এর আগে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় দলের। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জনে সীমাবদ্ধ থেকেছে। তবে দল না এলেও কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের নায়ককে পেতে যাচ্ছে বাংলাদেশ। সে জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ