ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ বিশ্বকাপে মেসিকে খেলানো নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান
কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে এখনো এক বছরও হয়নি। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে বিশ্বকাপের ২৩তম আসর নিয়ে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতোমধ্যে উন্মোচন হয়ে গেল বিশ্বকাপের লগো। চলতি বছর থেকেই শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিযোগিতা।
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটি এখনো রয়ে গেছে তৃতীয় বিশ্বকাপ জয়ের রেশ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা।
আর্জেন্টিনার পত্রিকা ওলে পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে নিজেদের পরিকল্পনা, ভাবনা ও মেসির খেলা না খেলা নিয়ে মুখোমুখি হন তাপিয়া। এসময় তিনি জানান, মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে দেখতে চান।আসন্ন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি? তাকে নিয়ে কি পরিকল্পনা করছে আজেন্টিনা। এমন এক প্রশ্নের উত্তরে তাপিয়া ওলেকে বলেছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’
এএফএ প্রধান আরও বলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তার, যেগুলো সত্যিই তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, “তোমার সময় শেষ।”’
মেসিকে নিয়ে এরপর নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তাপিয়া। ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ