ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাফের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন বাংলাদেশ
ফুটবল দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট সাফের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবশেষ সিশেলসের বিপক্ষে খেলা দুই ম্যাচের স্কোয়াড থেকে কেউই এবার বাদ পড়েননি।
দলে ফিরেছেন দেশের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ঈশা ফয়সাল, বসুন্ধরা কিংসের লেফট-ব্যাক ইয়াসিন আরাফাত এবং শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ। এ ছাড়া বাংলাদেশের এই ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ ফর্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।
এ উপলক্ষে আগামী ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা ক্যাম্প শুরু করবে। আর এই প্রাথমিক স্কোয়াড থেকে আটজন বাদ পড়বেন। আর বাকি ২৭ জন নিয়েই ক্যাম্প হবে। অন্যদিকে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আট দল নিয়ে ভারতের ব্যাঙ্গালুরুতে মাঠে গড়াবে এবারের আসর।
৩৫ সদস্যের প্রাথমিক দলঃ
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।
ডিফেন্ডার : তারিক কাজী, ইয়াসিন আরাফাত, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, ঈশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার : মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ