ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুস্কেটসের বার্সেলোনা ছাড়ার ঘোষণায় মুখ খুললেন মেসি
ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সোনালী যুগের শেষ সেনাপতি সার্জিও বুস্কেটস। মেসি চলে আসার পরে সেরা তারকা ছিল এই তারকা। ন্যু ক্যাম্পের দলটির বর্তমান অধিনায়ক হয়ে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কাতালান জায়ান্টদের বিদায় জানাচ্ছেন বুস্কেটস।
শেষ মেশ গুঞ্জনকে সত্যি করে আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কাতালান জায়ান্টদের বিদায় জানাচ্ছেন বুস্কেটস। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এক ভিডিও বার্তায় একথা নিজেই জানিয়েছেন ৩৪ বছর বয়সী বুস্কেটস। সাবেক সতীর্থের বিদায়ে আবেগতাড়িত হয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বুস্কেটসকে নিয়ে মেসি লেখেন, 'মাঠে সবসময় তুমি পাঁচ নম্বর জার্সি পরে খেলেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও একজন ব্যক্তি হিসেবে তুমি দশে দশ। নতুন অধ্যায়ের জন্য তোমাকে ও তোমার পরিবারকে জানাই শুভকামনা। মাঠ ও মাঠের বাইরে যা করেছ তার জন্য ধন্যবাদ। অনেকগুলো মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি। তাতে কিছু ভালো, আবার কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরকাল স্মৃতিতে থাকবে।'
বার্সেলোনায় সঙ্গে বুস্কেটসের সম্পর্কটা দীর্ঘ ১৮ বছরের। এই সময়ে বেশ দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ২০০৫ সালে বার্সায় যোগ দেওয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। এরপর ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় তার। এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন।
গার্দিওলার অধীনে ২০০৯ সালে এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে বার্সেলোনা। এই কৃতিত্ব দেখানো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বুস্কেটস। বার্সেলোনার মিডফিল্ডে স্বদেশি আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড ট্রায়োর সদস্য হয়েছিলেন এই তারকা।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন বুস্কেটস। এতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এখন পর্যন্ত দলটির হয়ে ৭১৯ ম্যাচ খেলেছেন এই তারকা। বার্সার জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লিওনেল মেসি ও জাভি হার্নান্দেজ। গত মৌসুমে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পান তিনি।
ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৩১টি শিরোপা জিতেছেন বুস্কেটস। যার মধ্যে ৮টি লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা রয়েছে তার অর্জনের ঝুলিতে।
চলতি মৌসুমে বার্সার লা লিগা জয় অনেকটা নিশ্চিতই। এটি হবে তার ৩২তম মেজর ট্রফি। আগামী ২৮ মে মায়োর্কার বিপক্ষে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলবেন তিনি। আর ৪ জুন সেল্টা ভিগোর বিপক্ষে খেলে ইতি টানবেন বার্সেলোনা অধ্যায়ের।
বিদায়ী বার্তায় বুস্কেটস বলেন, ‘এটা সম্মান ও গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি কিন্তু সবকিছুর শেষ আছে। এটা খুব সহজে নেওয়া সিদ্ধান্ত কিন্তু সময়টা এসে গেছে। তবে ক্লাব ছাড়ার আগে যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ