ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তবে কি সৌদি ক্লাবে খেলতে বাড়ি দেখতে গিয়েছিলেন মেসি
সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত সাম্প্রতিক ফুটবল বিশ্বে সেরা ফুটবলার আর্জেন্টিনার সাপোর্টার লিওনেল মেসি। মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণপিপাসুদের টানতে আর্জেন্টাইন মহাতারকাকে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ করেছে সৌদি আরবের সরকার। এরই মধ্যে সৌদি সফর করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই বিশ্বকাপ জয়ী তারকা। কিন্তু সৌদিতে মেসির সাম্প্রতিক সফরটি সেটির অংশ নয় বলে গুঞ্জন ছড়িয়েছে।
ফিফার এজেন্ট মার্কো কির্দেমির দাবি করছেন, মেসি আসলে সপরিবার সৌদি আরবে গিয়েছিলেন তার থাকার জায়গা দেখতে। মেসির পরিবার যদি সৌদি আরবে থাকার সুযোগ–সুবিধা দেখে ইতিবাচক ইঙ্গিত দেয়, তাহলে সৌদি ক্লাব আল হিলালেই নাম লেখাতে পারেন বিশ্বকাপজয়ী এই খুদে জাদুকর।
ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম 'গোলডটকম' এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটিকে কার্দেমির বলেছেন, ‘সে (মেসি) বার্সেলোনায় যাবে না। বার্সেলোনায় সে ফিরতে চায় অবসরের পর।’
চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। এরই মধ্যে আর্জেন্টাইন মহাতারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটি ক্লাব। এই তালিকায় মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল-হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামির নাম রয়েছে।
আল হিলাল থেকে বড় অঙ্কের প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করে কির্দেমির বলেন, ‘সৌদি বাদশাহর ক্লাব আল–হিলাল থেকে সে ৬০ কোটি ডলারের প্রস্তাব পেয়েছে। সে দেশটিতে তার (বাদশাহ সালমান) সঙ্গে দেখা করতে গেছে। সে দেখতে গেছে, সেখানে কোথায় থাকতে পারে। তার পরিবার সায় দিলে মেসি সৌদি আরবেই খেলবে।’
এদিকে পিএসজির অনুমতি ছাড়াই সৌদি সফরে গিয়ে শাস্তির মুখে পড়েছেন মেসি। তাই ফরাসি জায়ান্টরা মেসিকে দুই সপ্তাহের শাস্তির পাশাপাশি প্রায় ১৭ লাখ ইউরো আর্থিক জরিমানা করেছে। ফলে চলতি মৌসুমে আর মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। হতে পারে ক্লাবটির সঙ্গে এটিই শেষ মৌসুম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ