ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে বর্ণবাদ বিতর্কে মুখ খুললেন মহম্মদ সিরাজ

২০২৩ মার্চ ১৫ ১৩:৫৫:৩২

অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে বর্ণবাদ বিতর্কে মুখ খুললেন মহম্মদ সিরাজ

গত ২০২০-২১ করোনা মহামারির ওই সময়টাতে ভারতের টেস্ট জার্সি গায়ে জড়ান মোহাম্মদ সিরাজ। এরপর থেকেই ভারতের পেস আক্রমণের অবিচ্ছেদ্য অংশ তিনি। তবে তার জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়া সফরে হতে হয়েছে বর্ণবাদের শিকার। বায়ো- বাবলের নিয়ম মানতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরেছে তার। তবে মাঠে তার প্রভাব পড়তে দেননি। সোমবার ২৯ বছরে পা দিয়ে আরসিবির পডকাস্টে এমনটায় জানিয়েছেন সিরাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সবে শেষ হয়েছে। ঘরের মাঠে ভারত জিতেছে ২-১ গোলে। দুই বছর আগে অস্ট্রেলিয়ায় একই ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। যাইহোক, বর্ণবাদ বিতর্ক সেই সিরিজের সবকিছু ছাপিয়েছে। এই ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন বর্ণবাদের শিকার মোহাম্মদ সিরাজ।

সিরাজ বলেছেন, “অস্ট্রেলিয়ায় আমাকে কালো বাঁদর এবং আরও বিভিন্ন নামে ডাকা হয়েছে। প্রথম দিন আমি উপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম সমর্থকরা মত্ত। কিন্তু দ্বিতীয় দিন একই জিনিস হতে আমি আম্পায়ারদের কাছে গিয়ে বর্ণবিদ্বেষের অভিযোগ জানাই এবং আজ্জু ভাইকে (অজিঙ্ক রাহানে) জানাই। ও-ও আম্পায়ারের কাছে অভিযোগ করে।”

তিনি বলেছেন, “আম্পায়াররা সব শোনার পর আমাদের জানালেন, চাইলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে পারি। আজ্জু ভাই বলল, আমরা ক্রিকেটকে সম্মান করি। তা হলে আমরা কেন মাঠ ছাড়ব? তার বদলে যারা এই কাজ করেছে তাদের মাঠ থেকে বের করে দেওয়া হোক। সেটাই পরে করা হয়েছিল। এর পরে আমরা ক্রিকেটেই মন দিই। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে চর্চা হয়েছিল, এটা পরে শুনেছি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ