ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল কোহলির সেই ডান্স, যা বললেন অনুষ্কা (দেখুন ভিডিও সহ)
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলির ব্যাটের সঙ্গে বন্ধুত্ব এক দুই দিনের নয়। ৩৯-৪০ মাস পরে টেস্ট ক্রিকেটে রানের খরা কাটিয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কর সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি এবার ব্যাট হাতে নাচলেন শ্যুটিং স্টুডিওতে!
গতকাল ১৪ মার্চ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় এই ক্রিকেটার বিরাটের সেই নাচ। যেখানে ভারতীয় ক্রিকেট তারকার পাশে দেখা মিলল নরওয়ের ডান্স গ্রুপ ‘দ্য কুইক স্টাইল’-এর। বলিউডের সুপারহিট গান ‘কালা চশমা’য় নেচে নজর কেড়েছিল এ ডান্স গ্রুপ। সম্প্রতি ভারত-সফরে গিয়েছে ‘দ্য কুইক স্টাইল’। এর মাঝেই দুর্দান্ত কোলাব করলেন বিরাট কোহলি এবং ‘দ্য কুইক স্টাইল’।
ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করেছেন বিরাট নিজেই। যেখানে দেখা গেছে ডান্স গ্রুপের এক সদস্য ব্যাট হাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আচমকাই সেখানে এন্ট্রি নিয়ে ব্যাটটি হাতে তুলে নিয়েছেন বিরাট। এরপর একে একে দেখা মিলল বাকি সদস্যদের। আর মুহূর্তের মধ্যেই স্টেরিও নেশনের ‘ইশক হো গায়া’য় নেচে উঠলেন বিরাট এবং এ ডান্স গ্রুপের সদস্যরা।
View this post on Instagram
তাদের এ নাচের ভিডিওটি ১ ঘণ্টার মধ্যে প্রায় ১ কোটি দর্শক দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে বসেছে মন্তব্যের ঝড়। বিরাটের স্ত্রী আনুশকা শর্মা ৩টি ‘ফায়ার’ ইমোজি যোগ করে মন্তব্য করছেন এ পোস্টে। এ ভিডিও শেয়ারের আগে ‘দ্য কুইক স্টাইল’-এর সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে বিরাট লিখেছিলেন, ‘দেখুন মুম্বাইতে কাদের সঙ্গে দেখা হলো…’।
কয়দিন পর বিরাট কোহলিরা আবারও মুখোমুখি হবেন অজিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা