ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
হুট করে দুবাইয়ে গেলেন সাকিব
ক্রিকেট বিশ্বের ওয়ানডে ও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। শেষ টি-২০ তে দুর্দান্ত জয়ে পূরণ হয়েছে হোয়ায়টওয়াশের স্বপ্নও। যা ক্রিকেট বিশ্বে অনন্য এক দৃষ্টি স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ইংল্যান্ডের সিরিজের পর বিশ্রামের সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। এই সিরিজ শেষ হতে না হতেই আগামী সপ্তাহেই শুরু হবে আয়ারল্যান্ড সিরিজ। আর এই সিরিজের আগে একটি স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
গতকাল ১৪ মার্চ মঙ্গলবার রাতেই টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (১৫ মার্চ) দেশটির নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন সাকিব। দুবাইয়ে নতুন সোনার দোকানের উদ্বোধনে সাকিবের সঙ্গে সেখানে থাকবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব ও হিরো আলম।
এর আগে, গত ১০ মার্চ ফেসবুকে ভিডিও বার্তায় হিরো আলম দুবাইয়ে একই স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা জানান। গতকাল সোমবার তিনি সেখানে পৌঁছেও গেছেন। স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে বুধবার উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের সেই প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।
জানা গেছে, সাকিব ছাড়াও একঝাঁক তারকা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে সাকিব আল হাসানের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত থাকতে পারে বলেও জানা গেছে।
সাম্প্রতিক সময়ে দুবাই পৃথিবীর স্বর্ণের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দুবাইপ্রবাসী অনেক বাংলাদেশি যেমন সেখানে স্বর্ণের দোকানে কাজ করেন, তেমনই আবার স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কয়েকজন প্রবাসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা