ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার বারবার অধিনায়ক পরিবর্তনের আসল কারণ জানুন
আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে এই সিরিজ খেলবেন না কামিন্স। তাই অস্ট্রেলিয়াকে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। আহমেদাবাদ টেস্ট চলাকালীন তাঁর মা মারা যান। তাই আপাতত পরিবারের সঙ্গেই থাকবেন তিনি। এমন পরিস্থিতিতে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্মিথের নেতৃত্বে চারজন খেলোয়াড় অস্ট্রেলিয়াকে শেষ পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দেবেন। গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অ্যারন ফিঞ্চ। এরপর ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান কামিন্স।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে কামিন্স বিশ্রাম নেওয়ায় দায়িত্বে ছিলেন জস হ্যাজ়লউড। চোটের জন্য তিনিও না থাকায় এ বার দায়িত্ব দেওয়া হল স্মিথকে। অর্থাৎ, মুম্বইয়ে স্মিথ নেতৃত্ব দেবেন। সে ক্ষেত্রে শেষ পাঁচটি এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে চার জন অধিনায়কের নেতৃত্বে। চোট সারিয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নারও।
কঠিন সময়ে কামিন্সের পাশে রয়েছে দল। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘ওরা শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে আমরা কামিন্স এবং ওর পরিবারের পাশে রয়েছি।’’ আগামী শুক্রবার মুম্বইয়ে প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্ত হিসাবে প্রথমে দলে নেওয়া হয়েছিল ঝেই রিচার্ডসনকে। তিনি এখনও চোট মুক্ত নন। তাই রিচার্ডসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে। নির্বাচিত দল নিয়ে খুশি অস্ট্রেলিয়ার কোচ। ম্যাকডোনাল্ডের মতে, দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে।
শামিকে আমদাবাদের গ্যালারি থেকে ‘জয় শ্রীরাম’! পাঁচ দিন পরে কী বললেন রোহিত?এক দিনের সিরিজ়ের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা