ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ভারতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের নাম ঘোষণা
কিছুদিন আগেই ভারতের বিপক্ষে ৪ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালিন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের মা। এই অধিনায়কের এমন পারিবারিক সমস্যার জন্য নিজ দেশে থাকা অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ফিরছেন না ভারতে। আর তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ।
সদ্য শেষ হাওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজের দুই ম্যাচের পরই অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন এই অজি অধিনায়ক। অসুস্থ মায়ের পাশে থাকতেই নিজ দেশে উড়ে গিয়েছিলেন তিনি। আর তাই এই অধিনায়কের পরিবর্তে অবশিষ্ট দুই ম্যাচে অধিনায়কত্ব করেন স্মিথ। এবার ওয়ানডে সিরিজও নেতৃত্ব দেবেন তিনি।
এই ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাট কামিন্স ফিরে আসবে না। বাড়িতে যা হয়েছে সেটা সামাল দিচ্ছে সে। আমাদের সহানুভূতি আছে তার জন্য এই কঠিন সময়ে।’
গত বছর অ্যারন ফিঞ্চের অবসর নিলে অজিদের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান কামিন্স। এরপর মাত্র ২ ম্যাচে অজিদের নেতা হিসাবে খেলেছেন তিনি।শুক্রবার মুম্বাইয়ে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। অজিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ বছরের শেষ ভাগে এই ভারতেই বসবে ৫০ ওভারি বিশ্বকাপ।
ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন ডেভিড ওয়ার্নার শেষ দুই টেস্ট মিস করলেও ফিরবেন ওয়ানডে সিরিজে। কামিন্সের বদলি নেওয়া হয়নি ১৫ সদস্যের স্কোয়াডে। জাই রিচার্ডসনের জায়গায় দলে আসেন নাথান এলিস। অ্যাচিলিস ইনজুরির জেরে দলে নেই জশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার স্কোয়াড-
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা