ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
‘আমি আবারও বলছি, রিয়াদের প্রমাণ করার কিছু নেই’
ইংল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামবে আয়ারল্যান্ড এর বিপক্ষে। সফরকারী এই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ হয়নি দলের অন্যতম তারকা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে রিয়াদের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদের বিষয় নিয়ে বাশার জানালেন বিশ্রামে রাখা হয়েছে তাকে।
মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে কি না এই প্রসঙ্গে বাশার বলেন, ‘ব্যাপারটা আসলে কিছুই না। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করছেন সেখানে আমাদের দুই-একজন বিকল্প আছে দেখার মতো। এজন্য (বিশ্রাম দেওয়া হয়েছে), আর কিছু না। ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে চাচ্ছি, ১-৪ আমাদের নতুন কাউকে দেখার সুযোগ নেই। ছয়-সাত এই জায়গায় দেখার একটু সুযোগ আছে।’
এদিকে পরবর্তী সিরিজে রিয়াদ ফিরবেন কি না এমন প্রশ্নে বাশার বলেন, 'আমার মনে হয় এই সিরিজটা নিয়েই থাকি। আপাতত আমরা এই সিরিজটা নিয়ে চিন্তা করছি। এই সিরিজটা গুরুত্বপূর্ণ। পরের সিরিজের আগেই আমরা এটা নিয়ে ভাববো। এই মুহূর্তে আমরা যেটা করেছি সেটা নিয়েই থাকি।’
মাহমুদউল্লাহ রিয়াদ পরীক্ষিত খেলোয়াড় তার প্রমাণ করার কিছু নেই সেটাও জানালেন বাশার, ‘আমি আবারও বলছি মাহমুদউল্লাহ আমাদের প্রমাণিত খেলোয়াড়। তার আর প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যতে কি হবে তা আমরা পরে ভাববো। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা