ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
ম্যাচের শুরুতেই বোলারদের ব্যর্থতার পর দলের ব্যাটাররাও পারেননি বড় স্কোরের বিপক্ষে লড়াই করে জয় নিয়ে মাঠ ছাড়তে। পুরো দলের দারুন ব্যর্থতায় সংযুক্ত আরব আমিরাত সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ যুবারা। প্রতিপক্ষের ২৭২ রানের লক্ষ্যে নেমে ১৫৮ রানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
আবু ধাবির টলারেন্স ওভালে এই দিনের ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রতিপক্ষের আমন্ত্রনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে সপ্তম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশের যুবারা। আফগান অধিনায়ক নোমান শাহ ২৩ বলে ৪ রানে ড্রেসিং রুমে ফেরত পাঠান টাইগার তারকামারুফ মৃধা।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন সুলিমান ও সোহাইল। ৫ চার ও ৩ ছয়ে ৬৬ বলে ৫৫ রান করা সুলিমানকে কট বিহাইন্ড করেন ওয়াসি সিদ্দিকি। এরপর ৯২ রানের জুটি গড়েন সোহাইল ও মোহাম্মদ হারুন খান। ইনিংসের ৩৯তম ওভারে হারুন ৪৩ রান করে ফিরলেও শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি পূরণ করেন সোহাইল।
অপরাজিত ইনিংসে ৬ চার ও ৪ ছয়ে ১১৩ বলে ১০০ রান করেন ইয়ুথ ওয়ানডেতে অভিষিক্ত ব্যাটসম্যান। ইয়ুথ ওয়ানডেতে অভিষেকে সেঞ্চুরি করা প্রথম আফগান ব্যাটসম্যান তিনি। শেষ দশ ওভারে ৮৪ রান নেয় আফগানিস্তান। আকরাম মোহাম্মদজাই খেলেন ২৮ রানের ইনিংস। তবে অতিরিক্ত থেকে ৩৩ রান বাড়তি পায় আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকি। ২৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ড্রেসিং রুমে ফিরে যান চার ব্যাটসম্যান।
রানের খাতা খুলতে পারেননি গত যুব বিশ্বকাপ খেলা আরিফুল ইসলামও।পাঁচ নম্বরে নামে জিসান আলম পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ৬ চারে ২৩ বলে ২৭ রান করে আউট হন তিনি। এরপর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মোহাম্মদ শিহাব জেমস (৩৩ বলে ১৭) ও ওয়াসি (৩৮ বলে ১৬)। ফলে ২৬.৫ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১১৩ রানে।
একই মাঠে বুধবার দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ শুরু হবে ওই সিরিজের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৭১/৬ (সুলিমান ৫৫, সোহাইল ১০০, হারুন ৪৩) (মারুফ ৮-০-৫৪-২, ওয়াসি ১০-০-৫৯-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৬.৫ ওভারে ১১৩ (জিসান ২৭, শিহাব ১৭, ওয়াসি ১৬) (ইয়ামা ৬.৫-০-২৯-৪, ফরিদুন ৬-০-৩২-৩)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা