ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

এক নজরে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের যত সিরিজ জয়

২০২৩ মার্চ ১৩ ১৮:০১:৪৪

এক নজরে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের যত সিরিজ জয়

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট টিম। আর প্রথম দেখাতেই ইতিহাস গড়ে সিরিজ জিতেছে অধিনায়ক সাকিব আল হাসানের দল বাংলাদেশ। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ।

টি-২০ ক্রিকেটে চরম বাজে ফর্মে থাকা বাংলাদেশ ক্রিকেট দল সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি ১১তম সিরিজ জয়। আর একাধিক ম্যাচের টি-২০ সিরিজে অষ্টমবার জয়ের দেখা পেল লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম ২০১২ সালে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ টি-২০ দল। সেবার আয়ারল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল সাকিব-তামিমরা। এরপর ৬ বছর কেটে গেলেও টি-টোয়েন্টিতে সিরিজ জেতেনি বাংলাদেশ

তবে ২০১৮ সালে সে সময়ের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২০ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারায় টাইগাররা।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সময় কাটে ২০২১ সালে। ওই বছর স্বাগতিক জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারানোর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ।

এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে সাকিব আল হাসানের দল। ফলে সুযোগ রয়েছে হোয়াইটওয়াশের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ