ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ফেভারিট দলের নাম জানলেন কুমার সাঙ্গাকারা
লিওনেল মেসির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো বাইশের ফুটবল মহাযজ্ঞ। ফুটবল বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতেই আলোচনায় ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। চার বছর পর এবছর ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এগারো বছর পর আবারও এশিয়ায় ফিরছে আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ।
১৯৭৫ থেকে ২০১৯। আগের বারো আসরে মাত্র ৩ বার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিলো এশিয়ানরা। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ৯৬-এ পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা আর সর্বশেষ ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে আয়োজন করেছিলো আইসিসির সবচেয়ে বড় এ ইভেন্ট।
১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বকাপ জেতে ভারত, তথা এশিয়ার কোনো দেশ। ভারতের পর ১৯৯২ আর ৯৬ তে এশিয়ার দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ নিজেদের মাটিতে ২০১১ সালে দ্বিতীয়বারের মত ওডিয়াই বিশ্বকাপ জেতে ভারত। এশিয়ানদের চার বিশ্বজয়ের দুই বারই ঘরের মাটিতে।
২০১৫ এবং ২০১৯, গত দুই আসরে বিশ্বকাপের ফাইনাল পর্যন্তও পৌঁছাতে পারেনি এশিয়ার কোনো দেশ। এ বছর এশিয়ার একক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। তবে কি এশিয়ানরা এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে?
ক্রিকেট টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের জবাবে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বলেন, “আমার মনে হয় ২০১১ সালের পর ক্রিকেট অনেকটাই বদলে গেছে। সে সময় এশিয়ার কন্ডিশন উপমহাদেশের ক্রিকেটারদের জন্য সহায়ক ছিল। তবে পরের বছরগুলোয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা অনেক ভালোভাবে স্পিন বোলিং খেলতে শিখেছেন। এমনকি উপমহাদেশের দলের বিপক্ষেও তারা ভালো করছেন।”
সাঙ্গাকারার মতে, “আধুনিক ক্রিকেটের ধরনে এসেছে নানা বৈচিত্র্য। যা উপমহাদেশের ক্রিকেটের ধারণা বদলে দিয়েছে অনেকখানি। গত কয়েক বছরে এশিয়ার বাইরের ক্রিকেটাররা এশিয়ান কন্ডিশনে যেভাবে মানিয়ে নিয়েছেন, তাতে আইপিএলেরও বড় ভূমিকা আছে। আর সেটিকেই ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বিপজ্জনক হিসেবে দেখছেন কুমার সাঙ্গাকারা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা