ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

৮ মাস পর মাঠে মেনেই নিজেকে আরো একবার প্রমান করলেন মাশরাফি

২০২৩ জানুয়ারি ০৬ ২৩:১৭:০৬

৮ মাস পর মাঠে মেনেই নিজেকে আরো একবার প্রমান করলেন মাশরাফি

এর আগে ৮ বারের মধ্যে চারবারই শিরোপার হাতে তুলেছেন মাশরাফি। আবারো সেই বিপিএল দিয়েই ফিরেছেন তিনি। আর মাঠে ফিরে এই প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছেন মাশরাফি। তার নেতৃত্বে বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে পাত্তাই পায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শুধু অধিনায়কত্ব নয় বল হাতেও মূল দায়িত্বে ছিলেন মাশরাফি। দীর্ঘ আট মাস পর মাঠে ফিরে ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। সবশেষ মাশরাফি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গত বছরের ২৮ এপ্রিল। এরপর প্রায় ৮ মাস মাঠের বাইরে ছিলেন। আজই নামলেন খেলতে।

প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে দুরন্ত মাশরাফিকেই দেখা গেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাত্র ৮৯ রানে আটকে গিয়েছিল। মাশরাফি ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নেন একটি উইকেট। তিনি কোনো বাউন্ডারি হজম করেননি। হয়েছে একটি ছক্কা। ১৩টি বল ছিল ডট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ