ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
পাপনের সঙ্গে দেখা করলেন সাকিব, যা বলল বিসিবি প্রধান
গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আর আজ (শুক্রবার) বিপিএলের নবম আসর শুরুর প্রথম দিন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তা নিয়ে মুখ খুললেও ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন কথা বলেননি।
বরং ভেতরের খবর, আজ শেরে বাংলায় অনুশীলন করতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন সাকিব। একান্তে কথাও বলেছেন। ফলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাকিবের মন্তব্যের জের ধরে কোনোরকম উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা খুব কম। বিসিবি বেশ নমনীয়।
এদিকে আজ সন্ধ্যায় প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে সে প্রশ্ন উঠলো। বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে সাকিব কি অমন কথা বলতে পারেন? সাকিবের আচরণকে কোনোরকম শৃঙ্খলাবিরোধী কাজ বলে ধরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেননি কেউই।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকই কেবল কিছুটা তির্যক কণ্ঠে বলেছেন, ‘সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের প্রশংসা করে বিপিএলের সমালোচনা করলেও আমরা লক্ষ্য করেছি, তিনি কিন্তু প্রায়শই প্রিমিয়ার লিগ এড়িয়ে চলেন। খেলেন না, খেললেও নিয়মিত না। কিন্তু কখনই বিপিএল খেলা থেকে বিরত থাকতে দেখিনি। মনে হয় না বিপিএলের কোনো আসর সাকিব বাদ দিয়েছেন।’
তবে প্রসঙ্গ উত্তপ্ত হতে না দিয়ে পরক্ষণেই তিনি বলেন, ‘মাশরাফি আর সাকিব তো আর আমাদের (বোর্ডের) বাইরে নয়। আমাদেরই অংশ। মত পার্থক্য থাকলেও আমরা একই পরিবারভুক্ত।’
তবে কয়েকবার ওই প্রশ্ন ওঠার পর দুজনই (মল্লিক আর শেখ সোহেল) আকার-ইঙ্গিতে আরও কিছু বলতে গিয়েছিলেন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন কায়দা করে তাদের কথা কেড়ে নিয়েছেন। নিজে ফ্লোর নিয়ে সিইও সুজন কিছুট ভিন্ন সুরে কথা বলেন। তাতে কোনো রাগ ক্ষোভ ফুটে না উঠলেও মনে হলো, তিনি এখন সাকিব ইস্যুতে মুখ খুলতে চান না।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কথা বলার আসলে এখন সঠিক সময় নয়। এ নিয়ে পরেও কথা বলা যাবে। আমরা চাই বিপিএলটা ভালোমত শেষ করতে। এখন বিপিএল নিয়েই ভাবতে চাই। বিপিএল যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়, সে চিন্তাই করছি। সেটাই লক্ষ্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা