ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
সাকিবের সামনে বিশাল এক সুযোগ
চলতি বিপিএল শুরু হওয়ার আগে একের পর এক অব্যবস্থাপনা, প্রস্তুতির যথার্থ সুযোগ তৈরি করে দিতে না পারা, দলগুলোর ব্র্যান্ড তৈরি না হওয়া সবমিলিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছিল টুর্নামেন্টটি নিয়ে। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তো বিপিএল ইস্যুতে এক হাত নিয়েছিলেন বিসিবি এবং গভর্নিং কাউন্সিলকে।
এছাড়াও এই ক্রিকেটার বলেছিলেন, যদি তিনি বিপিএলের সিইও হতেন তবে বদলে দিতেন টুর্নামেন্টটির চেহারা। সবকিছু নতুন করে শুরু করতেন। সাকিব জানিয়েছিলেন, বিপিএলকে খোলনলচে বদলে দিতে তিনি সর্বোচ্চ দুই মাস সময় নিতেন।
সাকিবের ভাষ্যে, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ম্যাক্সিমাম। দুই মাসও লাগবে না।
সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, নতুন করে অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক সব প্রযুক্তি থাকবে। সম্প্রচার ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
সাকিবের এমন বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয়েছিল শেখ সোহেলের কাছে। বিপিএলের প্রধানের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি সাকিব চান তবে তাকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সিইও বানানো হবে কি?
এর উত্তরে সাকিবকে সিইও হতে চাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেখ সোহেল জানিয়েছে, চাইলে সামনের মৌসুম থেকে বিপিএলের সিইও হতে পারেন সাকিব।
শেখ সোহেল বলেন, ‘আমি সাকিবকে ধন্যবাদ জানাই। সে বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, যেটা সে তার দৃষ্টি থেকে বলেছে। আমরা গভর্নিং বডি থেকে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। সে সামনের বছর থেকে এসে সিইও এর দায়িত্ব পালন করুক।
আমাদেরকে বিপিএল পরিচালনা করতে সাহায্য করুক। আমরা ওকে এখন থেকেই স্বাগত জানাতে প্রস্তুত। এখন যেহেতু সে খেলছে, আমরা তাকে প্লেয়ার হিসেবেই দেখতে হবে। এখন তো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।’
এখন দেখার বিষয়, সাকিব ক্রিকেট খেলা ছেড়ে সামনের বছর বিপিএলের সিইও এর দায়িত্ব নেন কি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা