ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আফ্রিদিকে বাদ দিয়ে নতুন তিন চমক দিয়ে ওয়ানডে দল ঘোষণা করলো পাকিস্তান
বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানেই জানা যায়, চোটের কারণে এই দুই তারকার না খেলার কথা।
গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোট পান শাহিন। যে কারণে সেই ম্যাচ চলাকালেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।
এদিকে শাদাব খান আঙুলের চোট পেয়েছেন সেই অস্ট্রেলিয়ার মাটিতেই। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সময় চোটাক্রান্ত হন তিনি। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ক্রিকেটের বিশ্বআসর। সেই আসরের জন্য পাকিস্তানের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই হোম সিরিজ, জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি। সেই সিরিজেই নেই পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ দুই তারকা।
তবে এই সিরিজে পাকিস্তান দলে আছে বেশ কিছু নতুন মুখ। পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা ব্যাটার কামরান গুলাম, তৈয়ব তাহির ও লেগ স্পিনার উসামা মির জায়গা পেয়েছেন দলে। যথাক্রমে দুই ও তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হারিস সোহেল ও ব্যাটার শান মাসুদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের এই সিরিজ শুরু হবে আগামী ৯ জানুয়ারি। এরপর ১১ ও ১৩ জানুয়ারি বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, তৈয়ব তাহির, উসামা মির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা