ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
টি-২০ ক্রিকেটে নতুন জোড়া লজ্জার রেকর্ড গলড়লেন আর্শদীপ সিং
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওভারে আর্শদীপের হাতে বল দেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম বলে চার খেলেও ভালো প্রত্যাবর্তন করেন আর্শদীপ। পরের চারটি বলে মাত্র এক রান দেন। কিন্তু ষষ্ঠ বল করার সময় বিপত্তি করে ফেলেন। নো বল করেন আর্শদীপ। ফ্রি-হিট পায় শ্রীলঙ্কা। ফ্রি-হিট বলটাও 'নো' করেন আর্শদীপ। তাতে চার মারেন কুশল মেন্ডিস। পরের বলও বৈধ করতে পারেননি ভারতীয় পেসার। তাতে পরিণতি আরও খারাপ হয়। ছক্কা খান আর্শদীপ। অবশেষে চতুর্থবারের চেষ্টায় বৈধ বল করতে পারেন ভারতীয় পেসার।
সবমিলিয়ে প্রথম ওভারে ১৯ রান দেন আর্শদীপ। শুধু তাই নয়, পরপর তিনটি নো-বল করে টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে সেই লজ্জার নজির গড়েন। তারপর একেবারে ১৯ তম ওভারে বল করতে আসেন। ওই ওভারেও দুটি নো বল করেন। সবমিলিয়ে দু'ওভারে ৩৭ রান দেন। কোনও উইকেট পাননি। পাঁচটি নো বল করেন। যা একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। তিনটি চার হজম করতে হয়। আর্শদীপের দুটি বল বাউন্ডারির বাইরেও উড়ে যায়।
তবে শুধু আর্শদীপ নন, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শিবম মাভি এবং উমরান মালিকও একটি করে নো বল করেন। যা নিয়ে টিম ইন্ডিয়ার পেসারদের তুমুল সমালোচনা করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার গাভাসকর। তিনি স্পষ্টভাবে জানান, নো বল করা নিয়ে বোলারদের অজুহাতের কোনও জায়গা নেই। কারণ সেটা পুরোপুরি বোলারদের নিয়ন্ত্রণে থাকে।
সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে ধারাভাষ্যের সময় গাভাসকর বলেন, 'পেশাদারি ক্রিকেটার হিসেবে তুমি একটা করতে পার না। আপনারা মাঝমধ্যেই শুনতে পাবেন, আজকের দিনে খেলোয়াড় বলছে যে সবকিছু আমাদের হাতে নেই। কিন্তু নো বল না করাটা তোমার নিয়ন্ত্রণে হাতে। বল করার পর কী হবে, ব্যাটার কী করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু নো বল না করাটা নিশ্চিতভাবে নিজের নিয়ন্ত্রণে থাকে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা