ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
২০২৩ এশিয়া কাপের গ্রুপ প্রকাশ, দেখে নিন বাংলাদেশের প্রতিপক্ষ দল যারা
আজ (৫ ডিসেম্বর) ২০২৩ এশিয়া কাপের দুটি গ্রুপ প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। যেখানে দেখা গেছে ছয় জাতির এই টুর্নামেন্টে তিনটি দলকে আলাদা করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’ তে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে আসা অন্য দল। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। একই গ্রুপ ছিল ২০২২ এশিয়া টি-টোয়েন্টি কাপে। যেখানে কোয়ালিফায়ার পেরিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে খেলেছিল হংকং।
এদিকে ২০২৩ এশিয়া কাপের স্বাগতিক দেশ এখনও পর্যন্ত নির্ধারণ করেনি এসিসি। এখনও পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের মাটিতে। তবে ভারত সেখানে খেলতে যাবে না, এমন দাবি বেশ আগে থেকে তুলে রেখেছে। ফলে সেখানে খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে।
কেবল আয়োজক দেশ নয় টুর্নামেন্টের সূচীও এখনও নির্ধারণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এদিকে ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ৫০ ওভারের ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা