ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য
ঘরের মাঠে এককভাবে বিশ্বকাপ আয়োজন করলেও স্বাগতিক ভারত নাকি আসন্ন বিশ্বকাপে নিজেরাই ফেভারিট নয়, এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। কেবল ভারত নয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে উপমহাদেশে খেলা হলেও ফেভারিট নয় বাবর আজমের পাকিস্তানও।
সাঙ্গাকারা ভারতের স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসে নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন। এই শ্রীলঙ্কান গ্রেট জানিয়েছেন, উপমহাদেশে খেলা হলে বাইরের দেশের ক্রিকেটারদের আগে স্পিন জুজুতে আটকে রাখা যেত। তবে বর্তমানে সেই অবস্থা আর নেই।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বর্তমানে স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ে বেশ উন্নতি করেছে বলে জানিয়েছেন সাঙ্গাকারা। নিজের সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেন,
‘আমার দৃষ্টিতে, ২০১১ সালের পর থেকে ক্রিকেট অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তখনকার সময় হলে এশিয়ান কন্ডিশনে আমি উপমহাদেশের ক্রিকেটারদেরই ফেভারিট বলতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও স্পিন খেলতে শিখে গেছে। কিছু কিছু ক্ষেত্রে তো তারা উপমহাদেশের দলগুলোর চেয়েও ভালো খেলছে।
বাইরের দেশের ক্রিকেটাররা বর্তমানে অনেক বেশি রিভার্স সুইপ, প্যাডল শট এবং সুইপ খেলছে। এই সব শট খেলতে তারা নিজেদের পায়ের ব্যবহার করছে। আমি মনে করি, আইপিএলে খেলার মাধ্যমে তারা এই ধরণের বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা