ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইতে নেওয়া হলো পন্তকে, জেনে নিন তার ইনজুরির সর্বশেষ আপডেট
এর আগে দুর্ঘটনার শিকার হওয়ার পর দেরাদুন হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দুর্ঘটনার পর থেকেই চেষ্টা করছিল তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার। কিন্তু বাণিজ্যিক ফ্লাইটে করে যাওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না। সে কারণে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হলো।
জানা গেছে, মুম্বাইতে খ্যাতিমান স্পোর্টস অর্থোপেডিক সার্জন দিনশা পারদিওয়ালার নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।
এ বিষয়ে বিসিসিআই সেক্রেটারি জয় সাহা বলেছেন, ‘তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হবে। সেখানে তিনি আর্থ্রোস্কোপি ও শোল্ডার সার্ভিসের পরিচালক এবং স্পোর্টস মেডিসিন সেন্টারের প্রধান ডা. দিনশ পারদিওয়ালার সরাসরি তত্ত্বাবধানে থাকবেন।’
‘পন্তের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় তার অস্ত্রোপচার প্রয়োজন হবে। অস্ত্রোপচার শেষে তার পুনরুদ্ধার এবং পুনর্বাসন প্রক্রিয়া বিসিসিআই মেডিকেল টিম নিয়মিত পর্যবেক্ষণ করবে। বোর্ড পন্তের পুনর্বাসন প্রক্রিয়াকে সহায়তা এবং ত্বরান্বিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং এই সময়ের মধ্যে তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।’ যোগ করেন তিনি।
বিসিসিআই জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটারকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা