ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
আউট নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হল নতুন বিতর্ক, উঠে যেতে পারে এই নিয়ম
তৃতীয় আম্পায়ার জানান যে আউট হননি লাবুশানে; কিন্তু মাঠের আম্পায়ার প্রাথমিকভাবে জানিয়েছিলেন, লাবুশানে আউট। এতেই তৈরি হয় বিতর্ক। লাবুশানে এ সময় ছিলেন ৭০ রানে। যদিও সে ৭৯ রান করে আউট হয়ে যায়।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী মাঠের আম্পায়ার কোনো সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিত না থাকলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়ার সময় প্রাথমিকভাবে আউট অথবা নট আউটের কোনও সিদ্ধান্ত জানান তিনি। সেই প্রাথমিক সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করে।
কারণ তৃতীয় আম্পায়ারের কাছে সেই সিদ্ধান্তকে নাকচ করার মতো প্রমাণ না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই সঠিক বলে মেনে নিতে হয়। এই নিয়মটাই মানতে পারছেন না বেন স্টোকস।
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক লাবুশানের ঘটনার ভিডিও টুইট করে লেখেন, ‘আইসিসির এই নিয়ম তুলে দেওয়া উচিত। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিক। তার কাছে প্রযুক্তি রয়েছে। সে নিজের মতো সিদ্ধান্ত নিক। মাঠের আম্পায়ার নিশ্চিত নয় বলেই তো তৃতীয় আম্পায়ারের কাছে গেছে। মাঠের আম্পায়ার প্রাথমিকভাবে আউটের সিদ্ধান্ত দিয়েছিল বলেই যত গণ্ডগোল শুরু হল। সিদ্ধান্ত নিয়ে যদিও আমি কিছু বলছি না।’
বুধবার প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জন্য তা বন্ধ রাখা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে শুরুতেই ফিরে যান ডেভিড ওয়ার্নার। মাত্র ১০ রান করে এনরিখ নোখিয়ের বলে ক্যাচ তুলে দেন মার্কো জানসেনের হাতে। এর পরে ব্যাট করতে নামেন লাবুশানে। ৭৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ওপেনার উসমান খোয়াজা অপরাজিত ৫৪ রানে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা