ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
"বিপিএলে যা-তা অবস্থা, এরচেয়ে ডিপিএল ভালোভাবে হয়"
যারা মাঠে বসে খেলা দেখতে পারেন না তাদের জন্য তাদের দুশ্চিন্তার আরেক কারণ হয়ে ওঠে বাজে ব্রডকাস্ট কোয়ালিটি। যদিও প্রধান নির্বাহী হলে এই সব সমস্যা সর্বোচ্চ দুই মাসের মধ্যে সমাধান করে দিতে পারবে বলে জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার একদিনের জন্য গালফ ওয়েলের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন সাকিব। নতুন এই দায়িত্ব নিয়ে বিপিএল নিয়ে নিজের হতাশার কথা উগড়ে দিয়েছেন তিনি। টাইগার অলরাউন্ডার মনে করেন স্বদিচ্ছা থাকলে ১৬ কোটি মানুষের দেশে বিপিএলের মার্কেট ভ্যালু এতো কম থাকতে পারে না।
সাকিব গণমাধ্যমকে বলেন, 'আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয় বিপিএলের আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে, খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। 'নায়ক' সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।'
প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে যেসব বিষয়ে পরিবর্তন আনবেন সেই বিষয়েও ধারণা দিয়েছেন সাকিব। তিনি বলেন, ]এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।'
বিপিএলের বর্তমান অবস্থাকে মার্কেটিং ফেইলিউর হিসেবে দেখছেন সাকিব। তার ভাষ্য, 'সেই জায়গা থেকে আমার ধারণা এটা মার্কেটিংয়ের জায়গা থেকে বড় একটি ফেইলিয়ুর। যে কারণে আমরা সেই রকম একটা বাজার তৈরি করতে পারিনি। (ডিআরএস নেই) বাজে সঙ্কট সম্ভবত। স্বদিচ্ছা থাকলে কোনো কিছু থেমে থাকার কারণ দেখি না। আমি তো কোনো কারণই দেখি না ডিআরএস না থাকার, তিন মাস আগে ড্রাফট বা অকশন না হওয়ার এবং দলগুলো ২ মাস আগে ঠিক হবে না। খেলোয়াড়রা এভেইলেবল থাকবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা