ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
মাঠে ফিরেই তামিমের গোল্ডেন ডাক
বিপিএল শুরুর আগে বসুন্ধরা কমপ্লেক্সে রংপুর রাইডার্সের সাথে একটি প্র্যাকটিস ম্যাচ খেলছে খুলনা টাইগার্স। ম্যাচে প্রথমে ব্যাটিং করছে খুলনা।
ম্যাচটি গা-গরমের হলেও সবার নজর ছিল তামিম ইকবালের দিকে। দেশসেরা ওপেনার চোট কাটিয়ে ফিরেছেন, কেমন তার অবস্থা? ব্যাট হাতে কী করেন? দেখার অপেক্ষা ছিল সবার।
সেই অপেক্ষার ইতি ঘটলো মাত্র এক বলেই। রংপুরের বিপক্ষে খুলনার হয়ে অবশ্য ওপেন করেননি তামিম। ওপেন করেছেন জুনিয়র সোহান আর মুনিম শাহরিয়ার। ওয়ান ডাউনে নেমেছেন মাহমুদুল হাসান জয়। তামিম নামেন চারে।
কিন্তু মাঠে যাওয়া আর আসার মধ্যে সময়ের পার্থক্য খুব একটা ছিল না। প্রথম বলেই যে বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন তামিম, ফিরেছেন গোল্ডেন ডাকে।
যদিও আম্পায়ার আউট দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েননি দেশসেরা ওপেনার। তার চোখেমুখে ছিল অসন্তোষের ছাপ। মানে তামিমের দাবি, তিনি আউট হননি। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা