ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

হঠাৎ বোর্ড থেকে সুখবর পেল বুমরাহ

২০২৩ জানুয়ারি ০৪ ১৩:৩২:১৩

হঠাৎ বোর্ড থেকে সুখবর পেল বুমরাহ

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বুমরাহর প্রত্যাবর্তনের খবর দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যুক্ত করা হয়েছে ডানহাতি এই পেসারকে।

বিসিসিআই বিজ্ঞপ্তিতে বলেছে, ‘২০২২-এর সেপ্টেম্বরে শেষবার খেলেছিলেন বুমরাহ। পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। তারপর থেকে রিহ্যাবে ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অবশেষে বুমরাহকে ফিট বলে ঘোষণা করেছে। খুব তাড়াতাড়ি তিনি দলে যোগ দেবেন।’

ভারতের পরিবর্তিত ওয়ানডে দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ