ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
আসছে বিসিবির নতুন ঘোষণাঃ কপাল পুড়তে পারে যে সব ক্রিকেটারদের
ক্রিকেটারদের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে জাতীয় দল নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে নির্বাচকদের বৈঠকে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের চূড়ান্ত করা হবে।
বর্তমান পারফরম্যান্স এবং চলতি বছরে জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনায় নিয়ে সেরাদের নির্বাচন করা হচ্ছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াদের সুযোগ থাকছে জাতীয় চুক্তিতে নাম তোলার। প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুবাদে বেতনভুক্ত হবেন তারাও।
মোহাম্মদ নাঈম শেখ, সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। নাঈমের চুক্তি ছিল টি২০ ক্যাটাগরিতে। কিন্তু গত বছর জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। সহসা জাতীয় দলে ফেরার সুযোগও কম। সাদমান টেস্টে অনিয়মিত। জাকির হাসান টেস্ট ওপেনার হিসেবে অভিষেকে রান করায় সীমিত হয়ে গেছে সাদমানের ফেরার পথ।
২০২২ সালে জয় নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ইনিংস খেললেও পরে ধারাবাহিকতা রাখতে পারেননি। ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডেই ছিলেন না তিনি। অধিনায়ক সাকিব আল হাসানও চান প্রথম শ্রেণির ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ খেলে আরও পরিণত হয়ে যেন ফেরে জয়। চুক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন শেখ মেহেদীও।
কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি সীমিত হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের। রিয়াদকে শুধু ওয়ানডে আর মুশফিককে দেওয়া হবে টেস্ট এবং ওয়ানডে ক্যাটাগরি। প্রথমজন টি২০ দল থেকে বাদ পড়লেও দ্বিতীয়জন অবসর নিয়েছেন এ সংস্করণ থেকে। ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে থাকতে পারেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
এছাড়াও ওয়ানডে ও টি২০ ক্যাটাগরিতে চুক্তি পেতে পারেন মুস্তাফিজুর রহমান, আফিফ, নুরুল হাসান, নাসুম ও ইয়াসির আলি রাব্বি। টেস্টে মুমিনুলের সঙ্গে বিবেচনা করা হতে পারে জাকিরকে। তবে নির্বাচকদের প্রাথমিক তালিকায় রয়েছেন পেসার হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা