ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
৬ জানুয়ারি থেকে শুরু বিপিএল, জেনে নিন যেভাবে পাওয়া যাবে টিকিট
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, দর্শকরা গ্যালারিতে বসে এক টিকিটেই দিনের দুই খেলা দেখতে পারবেন। এবার টিকিটের (সাধারণ গ্যালারির) সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। আর গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটে সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বুধবার থেকে দুটি কেন্দ্রে এবারের বিপিএলের টিকিট পাওয়া যাবে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথে বিপিএলের টিকিট পাওয়া যাবে।
বিসিবি জানিয়েছে, ম্যাচের আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ও ম্যাচের দিন বুথে টিকিট পাওয়া যাবে। তবে এবার অনলাইনে টিকিট বিক্রির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, এবার গ্রুপ পর্বের ৪২ ম্যাচগুলো প্রতিদিন দুটি করে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি এলিমিনিটর ও প্রথম কোয়ালিফাই ম্যাচটিও একই দিনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টায় প্রথম ম্যাচ শুরু হবে ও সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। তবে শুক্রবার ম্যাচগুলো দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা