ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বিপিএল-পিএসএল নিয়ে আবার মুখ খুললেন আমির
এ কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী এই পেসার। এবারের বিপিএলে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি।
বিপিএল খেলার জন্য বাংলাদেশে আসার আগে নিজ দেশের মিডিয়াকে আমির বলেন, 'আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলব।'
মূলত পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমিরের। রমিজের অধীনে থাকা পিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গেও সমস্যা ছিল তার। এবার পিসিবিতে নাজাম শেঠি চেয়ারম্যান হিসেবে আসার পর আবারও আশার আলো দেখছেন আমির।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন নাজাম। সেই সময় থেকেই আমিরের সঙ্গে সুসম্পর্ক তার। এবার দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমিরকে অনুশীলনের সুযোগও করে দেন নাজাম।
যার ফলে লাহোরের জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে (এনএইচপিসি) বিপিএলের প্রস্তুতি সেরে নেয়ার সুযোগ মিলেছে আমিরের। প্রায় তিন বছর পর এবারই পিসিবির কোনও সুযোগ-সুবিধা পেলেন আমির।
তিনি বলেন, 'নাজাম শেঠি খুব ভালো মানুষ। তিনিই আমাকে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করতে দিয়েছেন।'
গত বছর চোটের কারণে পিএসএলে খেলতে পারেননি আমির। এই বছর কোনোভাবেই এই সুযোগ হারাতে চান না তিনি। তবে রমিজের অধীনে বাদ পড়ার ক্ষোভও আছে তার, '২০২০ বিপিএলে ২১ (আসলে ২০) উইকেট নেওয়ার পরও আমাকে বাদ দেওয়া হয়েছিল। এটা যদি ব্যক্তিগত ইস্যু না হয়, তাহলে কোনটি ব্যক্তিগত? লঙ্কা প্রিমিয়ার লিগেও আমি ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা