ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
এই বছরই শচীনের সেই রেকর্ড ভেঙ্গে দিতে পারেন যে ভারতীয় ক্রিকেটার
তবে ২০১৯ সালে এসেই থমকে যেতে হয় তরুণটির। পরবর্তীতে টানা তিন বছর সেঞ্চুরি হীন ছিলেন এই ক্রিকেটার। এই ক্রিকেটার শচীনকে ছুঁতে পারবে তখন এই আশা ছেড়ে দেয় প্রায় সবাই। তবে সবাই ছেড়ে দিলেও সে ক্রিকেটারটি নিজের লক্ষ্যের প্রতি ছিল অবিচল। তিন বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে নিজের সেঞ্চুরি খরা মেটান এ ক্রিকেটার।
পরবর্তীতে দুমাসের মধ্যেই পেয়ে যান আরও একটি সেঞ্চুরি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা বলা হচ্ছে ভারতীয় প্লেয়িং লিজেন্ড বিরাট কোহলির। সময়ের পালা বদলে তরুণ সেই ছেলেটি এখন অভিজ্ঞতার ভান্ডার। ২০২২ সালের ডিসেম্বরে এসে পেয়েছেন নিজের ৪৪ তম ওয়ানডে সেঞ্চুরি। টেস্ট,ওয়ানডে, টি-টোয়েন্টি সব মিলিয়ে ৭২ টি সেঞ্চুরির মালিক কোহলি।
ছরের শেষে সেঞ্চুরির হিসেবে পন্টিংকেও ছাড়িয়ে গেলেন এই ক্রিকেটার, এখন কোহলির সামনে শুধুই তার আদর্শ শচীন টেন্ডুলকার। সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বঙ্গার মনে করেন এই বছরই শচীনকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি। এক অনুষ্ঠানে তিনি বলেন"খুব অল্প বয়সের মধ্যেই ৪৪ টি ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছে কোহলি। শচীনের ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা ৪৯ টি।
এই বছর প্রচুর ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল, আমার বিশ্বাস ভারত যদি বিশ্বকাপ ফাইনাল খেলে এবং কোহলি নিজের সেরা ছন্দে থাকে তাহলে এই বছরই শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলবেন কোহলি"। বিশ্রাম দিয়ে ক্রিকেটারদের খেলানোর পক্ষে বিশ্বাসী বিসিসিআই। গুঞ্জন রয়েছে আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম দিতে পারে নির্বাচক মন্ডলী।
কোহলিকে বছরজুড়ে বিশ্রাম নিয়ে খেলানো হবে কিনা এ প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন"আমার বিশ্বাস হয়তো টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হবে কোহলিকে। সবগুলো ওয়ানডে ম্যাচেই হয়তো দেখা যাবে কোহলিকে। ওয়ানডে ক্রিকেটে অনেক কিছুই দেওয়ার রয়েছে কোহলির।
তাই আমার মতে ওকে যত বেশি সম্ভব ওয়ানডে খেলানো উচিত"। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের মতে তার শিষ্য এই বছরই ভেঙ্গে ফেলতে পারেন শচীনের রেকর্ড। বাস্তবিক অর্থে ব্যাপারটি বেশ কঠিনই বটে। তবে কঠিন এই কাজটি কোহলি করতে পারেন কিনা এটাই এখন দেখার পালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা