ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

কিউইদের কাছে নাজেহাল পাকিস্তানি বোলারা

২০২৩ জানুয়ারি ০২ ১৬:০৫:১৯

কিউইদের কাছে নাজেহাল পাকিস্তানি বোলারা

আর করাচিতে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানি বোলারদের পাড়া-মহল্লার মানে নামিয়ে এনেছেন ল্যাথাম-কনওয়ে। টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এরই মধ্যে দুই ওপেনার গড়ে ফেলেছেন শতরানের জুটি।

পাকিস্তানি বোলাররা উইকেট তো ফেলতে পারছেনই না, পারছেন না রান আটকে রাখতেও। টেস্টকে ওয়ানডের মতো খেলছেন দুই কিউই ওপেনার। চারের ওপর গড়ে রান তুলছেন তারা।

শেষ পর্যন্ত ১৩৪ রানে থাকে আজকের ওপেনিং জুটি। ল্যাথাম,কনওয়ে দুইজন করেন হাফসেঞ্চুরি করেন। ল্যাথাম ৭১ রানে আউট হলেও কনওয়ে ৭৪ রানে অপরাজিত আছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর নিউজিল্যান্ড ৫৯ ওভারে ২৩০ রান সংগ্রহ করেন ১ উইকেট হারিয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ