ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
এই ১৫ টাইগার ক্রিকেটার নিয়ে বাংলাদেশের নতুন মিশন
১২ অক্টোবর থেকে তামিলনাড়ু রাজ্য একাদশের বিপক্ষে প্রথম ৪ দিনের খেলায় অংশ নেবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের; কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় ভিসা হয়নি। তাই নির্ধারিত সময়ে তামিলনাড়ু যেতে পারেনি ‘এ’ দল।
এদিকে ভারত সফরে যাবেন বলে ১৫ জন ক্রিকেটার জাতীয় লিগের প্রথম পর্বে অংশ নেননি। ভেতরের খবর, ‘এ’ দলের ভারত সফর বিলম্বিত হবে ধরে নিয়ে সেই ১৫ ক্রিকেটারকে জাতীয় লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভির আহমেদ টিটু আজ বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে জানান, ‘যেহেতু নির্ধারিত সময়ে আমাদের এ দল ভারতের তামিলনাড়ু যেতে পারেনি, তাই আমরা (বিসিবি) ক্রিকেটারদের জাতীয় লিগের পরবর্তী রাউন্ড খেলার অনুমতি দিয়েছি। আগামী ১৭ অক্টোবর থেকে যে দ্বিতীয় রাউন্ড শুরু হবে, তাতে অংশ নিবেন ‘এ’ দলের ক্রিকেটাররা।
তবে কি এ দলের ভারত সফর আপাতত স্থগিত? এ প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক টিটু জানান, ‘না না। আমাদের সঙ্গে ভারতীয় হাই কমিশন ও তামিলনাড়ু ক্রিকেট এসোসিয়েশনের যোগাযোগ হচ্ছে। আসলে ‘এ’ দলের ভারত সফরের অনুমতিটা দিবে ভারতের কেন্দ্রীয় সরকার। সেখান থেকে অনুমতি মিললেই হাই কমিশন ভিসা দিয়ে দেবে। আমরা ক্রিকেটারদের বিমান টিকিট কনফার্ম করে রাখবো। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্র টিকিট কনফার্ম করে ফেলা হবে। তার আগে ১৭-২০ অক্টোবর জাতীয় লিগের পরবর্তী রাউন্ডটা আমরা এ দলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে চাচ্ছি এবং ১৫ ক্রিকেটার জাতীয় লিগের পরবর্তী রাউন্ড খেলবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা