ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে ফেরার আগেই হোটেলে বিপদে পড়ল বাংলাদেশ ফুটবল দল

২০২৫ সেপ্টেম্বর ১০ ১১:৪৩:৫৯

দেশে ফেরার আগেই হোটেলে বিপদে পড়ল বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : নেপালে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। কাঠমান্ডুর হোটেল ক্রাউন ইম্পেরিয়ালে অবস্থানরত খেলোয়াড়দের হোটেলে হামলার চেষ্টা চালিয়েছে আন্দোলনকারীরা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

হোটেলে ভাঙচুর, খেলোয়াড়দের আতঙ্ক

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীরা হোটেলের মূল ফটকে ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় খেলোয়াড়রা নিজেদের কক্ষে আটকে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, অনেকে আতঙ্কে পরিবারকে ফোন করেন।

কেন বাড়ছে ঝুঁকি?

দলের এক সদস্য জানিয়েছেন, হোটেলের পাশেই এক সংসদ সদস্যের বাসভবন থাকায় আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ ও অগ্নিসংযোগ চালায়। এর প্রভাব সরাসরি টিম হোটেলেও পড়ে।

দ্বিতীয় ম্যাচ বাতিল, দেশে ফেরা অনিশ্চিত

এর আগে ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। নির্ধারিত সময় অনুযায়ী ৯ সেপ্টেম্বর দলের দেশে ফেরার কথা ছিল, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তারা এখনও কাঠমান্ডুতেই আটকে আছেন।

নেপালে অস্থিরতার পটভূমি

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে কয়েক সপ্তাহ ধরে চলছে ব্যাপক আন্দোলন। তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। এ পরিস্থিতির মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত