ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ
নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবে কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি কেবল প্রস্তুতি নয়, বরং তিন বছর আগের হারের প্রতিশোধ নেয়ার মঞ্চও।
২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। সেই স্মৃতিই এবার নতুন অনুপ্রেরণা। কাবরেরা বলেন, “বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। তবে এবার আমরা আরও ভালো কিছু করতে চাই।”
তবে দলকে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। মাঝমাঠের ভরসা হামজা চৌধুরী নেই এই ম্যাচে। তার অনুপস্থিতি বাংলাদেশ শিবিরে যেমন হতাশা ছড়িয়েছে, তেমনি নেপাল শিবিরেও স্বস্তি দিয়েছে। নেপালের কোচ ম্যাট রস অবশ্য সতর্ক, “বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই খেলবে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে।”
পরিসংখ্যানও নেপালের পক্ষে। শেষ ১০ লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে। র্যাঙ্কিংয়েও এগিয়ে স্বাগতিকরা—বাংলাদেশ ১৮৪, নেপাল ১৭৬। তবে জামাল ভূঁইয়া, সোহেল রানাদের নিয়ে বাংলাদেশ মরিয়া জয়ের জন্য। যদিও জামালের খেলা এখনো অনিশ্চিত।
বাংলাদেশের বড় দুশ্চিন্তা মাঠের অবস্থা। ফিফা ও এএফসি অনুমোদনের অযোগ্য দশরথ রঙ্গশালা স্টেডিয়াম প্রীতি ম্যাচের জন্য ব্যবহার হলেও কোচ কাবরেরা পিচ দেখে সন্তুষ্ট নন।
হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে এই প্রস্তুতি তাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় দিয়ে প্রতিশোধ নেয়ার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পেতেও মরিয়া লাল-সবুজরা।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল