ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ বাছাইয়ে ইতালির দাপট
নিজস্ব প্রতিবেদক : শক্তি, সামর্থ্য কিংবা র্যাংকিং—সব দিক থেকেই এস্তোনিয়ার চেয়ে অনেক এগিয়ে ইতালি। শুক্রবার রাতের বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নেমে সেই ব্যবধানটিই স্পষ্ট করে তুলল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচ জেনারো গাত্তুসোর অধীনে প্রথম ম্যাচেই দারুণ ছন্দে খেলেছে আজ্জুরিরা, উড়িয়ে দিয়েছে এস্তোনিয়াকে ৫-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই একতরফা আধিপত্য দেখায় ইতালি। পুরো ৯০ মিনিটে বল দখলের ৭০ শতাংশ ছিল তাদের দখলে। গোলের জন্য আক্রমণও ছিল অবিশ্বাস্য—৪০ বার শট নেওয়া হয় প্রতিপক্ষের পোস্টে, যার মধ্যে ১৩টি ছিল অন টার্গেট। তুলনায় এস্তোনিয়া সারা ম্যাচে নিতে পেরেছে মাত্র ৪টি শট।
তবুও প্রথমার্ধে গোলশূন্য থেকে যায় ম্যাচ। বিরতির পর ৫৯ মিনিটে মইসে কিন গোল করে ডেডলক ভাঙেন। এর পর থেকেই যেন গোল উৎসব শুরু হয় আজ্জুরিদের।
৬৯ মিনিটে মাতেও রেতেগুই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন জায়াকোমো রাসপাদোরি, এক ঝটকায় ৩-০ তে এগিয়ে যায় ইতালি।
শেষ দিকে আরও রঙিন হয় স্কোরলাইন। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের হালি পূর্ণ করেন রেতেগুই। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে ৫-০ ব্যবধান নিশ্চিত হয়।
এই জয় দিয়ে ইউরোপিয়ান অঞ্চলের ‘আই’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইতালি। গাত্তুসোর হাতে পাওয়া প্রথম ম্যাচের জয় নিঃসন্দেহে ইতালির ফুটবলভক্তদের জন্য বড় স্বস্তি এবং নতুন আশার আলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল