ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ : ফ্লাইটে নেপাল যাওয়া হলো না জামালদের
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ফিফার দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ (৩ সেপ্টেম্বর) দুপুরের আগে নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু ফ্লাইট জটিলতায় তা সম্ভব হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বাংলাদেশ বিমানের নতুন সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবে জামাল ভূঁইয়ারা।
সকালে ১১টার দিকে খেলোয়াড়রা হাজির হয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নির্ধারিত সময়ের ফ্লাইট না হওয়ায় কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় তাদের। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায়ই নেপালের পথে উড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই দুই ম্যাচকে প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
২৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন জামাল ভূঁইয়া, তপু বর্মণ, রহমত মিয়া, তারিক কাজী ও রাকিব হোসেনসহ নিয়মিত তারকারা। তবে চোটের কারণে দলে নেই হামজা চৌধুরী। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের সঙ্গে থাকায় আসেননি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। আর শমিত সোমের অনুপস্থিতি আগেই নিশ্চিত করা হয়েছিল।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে নেপালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-১ গোলে হার মানতে হয়েছিল জামালদের। এবার লক্ষ্য প্রতিশোধের পাশাপাশি হংকংয়ের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল