ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০২৫ আগস্ট ২৪ ১৮:০৯:৪৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছে বাংলাদেশ ও নেপাল। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। খেলার প্রথম পাঁচ মিনিটেই দারুণ ছন্দে খেলছে লাল-সবুজের কন্যারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছে বাংলাদেশ।

শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ

খেলার প্রথম বাঁশি বাজতেই আক্রমণে উঠে আসে বাংলাদেশের মেয়েরা। ডান প্রান্ত দিয়ে দারুণ কিছু মুভ তৈরি করে নেপালের ডিফেন্স ভাঙার চেষ্টা চলছে। প্রথম পাঁচ মিনিটে অন্তত কয়েকবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছে বাংলাদেশ, তবে এখনো কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

বাঁচা-মরার ম্যাচ

ভারতের বিপক্ষে ২-০ গোলের হারের পর আজকের ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেপালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। শুধু জিতলেই হবে না, গোল ব্যবধান বাড়িয়ে জেতার দিকেও নজর রাখতে হবে লাল-সবুজের কন্যাদের।

যেভাবে দেখবেন লাইভ

বাংলাদেশ বনাম নেপালের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ইউটিউবের “Sportzworkz” চ্যানেল। দর্শকরা অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত