ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারকে সান্ত্বনা দিয়ে দারুণ প্রশংসায় ভাসালেন দিনিজ: ‘ফুটবলের এক অদ্ভুত প্রতিভা’
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের রাত কাটালেন নেইমার। ব্রাজিলের মোরুমবিস স্টেডিয়ামে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলের লজ্জাজনক হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন সান্তোস তারকা। সেই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোচ ফার্নান্দো দিনিজ ছুটে গিয়ে জড়িয়ে ধরেন নেইমারকে।
ভাস্কোর এই বড় জয়ের পর সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন দিনিজ। ব্রাজিল জাতীয় দলের সাবেক এই অন্তর্বর্তী কোচ বলেন, “নেইমারের সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর না হলেও আন্তরিক। আমরা মূলত সেলেকাওতে একসঙ্গে কাজ করেছি। আমি সবসময় বলি, নেইমার ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা। শুধু ব্রাজিল নয়, পুরো বিশ্ব ফুটবলের এক অসাধারণ প্রতিভা। আমি ওকে এক কথায় ‘অ্যাবেরাসাও’ (অদ্ভুত প্রতিভা) বলি।”
তিনি আরও যোগ করেন, “জাতীয় দলে দায়িত্ব নেওয়ার সময় আমার অন্যতম লক্ষ্য ছিল নেইমারকে সাহায্য করা, যেন সে নিজের প্রতিভা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে। আমি চাই নেইমার শুধু মাঠে নয়, ব্যক্তিগত জীবনেও সুখী থাকুক। ওর জন্য আমার ভালোবাসা সবসময় সত্যিকারের।”
এদিকে নেইমারকে আগামী ম্যাচে নিষিদ্ধ থাকতে হচ্ছে। আসছে ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে মাঠে নামবে সান্তোস, তবে সেই ম্যাচে থাকবেন না তিনি। অন্যদিকে দিনিজের ভাস্কো খেলবে ২০ আগস্ট ব্রাজিলের সিরি-আ লিগে, আলফ্রেডো জ্যাকোনি স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল