ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: নারী ফুটবলে আবারও রাজত্বের জানান দিল ব্রাজিল। কোপা আমেরিকা ফেমেনিনা ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ‘ক্যানারিনিয়ারা’। একইসঙ্গে তারা কোয়ালিফাই করেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্যও।
সেমিফাইনালে শুরু থেকেই আগ্রাসী ছিল ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে আমান্দা গুতিয়েরেস গোল করে দলকে এগিয়ে নেন। এরপরই ১৩তম মিনিটে জিও গারবেলিনি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মার্তা পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ৩-০ গোলের লিড এনে দেন।
উরুগুয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইসা হাসের আত্মঘাতী গোলে (৩-১)। তবে এরপর ৬৫ মিনিটে গুতিয়েরেস নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আবার বাড়িয়ে দেন। ৮৬ মিনিটে দুদিনহা শেষ গোলটি করে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
ব্রাজিল ৫-১ উরুগুয়ে | গোলদাতারা:আমান্দা গুতিয়েরেস (১১', ৬৫')
জিও গারবেলিনি (১৩')
মার্তা (পেনাল্টি, ৩১')
দুদিনহা (৮৬')
ইসা হাস (আত্মঘাতী, ৪৫') – উরুগুয়ের একমাত্র গোল
এই জয়ের মাধ্যমে ব্রাজিল শুধু ফাইনালেই জায়গা করে নেয়নি, নিশ্চিত করেছে অলিম্পিক ২০২৮-এর টিকিটও। অপর সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া।
ফাইনাল:ব্রাজিল বনাম কলম্বিয়াতারিখ: ৩ আগস্ট ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল