ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিভারপুলের সিদ্ধান্ত: ২০ নম্বর জার্সি এবার ইতিহাসের পাতায়

MD: Maruf Hosen
MD: Maruf Hosen

Senior Reporter

২০২৫ জুলাই ১২ ১৭:২৮:৫৪

লিভারপুলের সিদ্ধান্ত: ২০ নম্বর জার্সি এবার ইতিহাসের পাতায়

নিজস্ব প্রতিবেদক: দিয়েগো জোতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। প্রিয় তারকাকে হারানোর পর থেকেই লিভারপুল সমর্থকরা দাবি জানিয়ে আসছিলেন—জোতার স্মৃতিকে অমর রাখতে অবসর দেওয়া হোক তার জার্সি নম্বর। অবশেষে সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে—চিরদিনের জন্য অবসর নেওয়া হচ্ছে জোতার ২০ নম্বর জার্সিটি।

লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, “দিয়োগোর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে—পুরুষ দল, নারী দল এবং একাডেমিতেও—অবসর দেওয়া হবে।” ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়কে এমন সম্মান জানানো হলো।

জোতার স্ত্রী রুতে কারদোসো ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয় লিভারপুল। ক্লাবের ফুটবলবিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, “দিয়োগোর অবদান শুধু মাঠেই নয়, বরং ড্রেসিংরুম ও সমর্থকদের হৃদয়ে তার ছাপ ছিল গভীর। তার প্রতি এই সম্মান ক্লাবের পক্ষ থেকে আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।”

জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন। মাত্র পাঁচ বছরে তিনি খেলেছেন ১৮২ ম্যাচ, গোল করেছেন ৬৫টি। ২০২২ সালে লিভারপুলকে এনে দেন এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা এবং ২০২৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের নায়কত্ব করেন।

দিয়েগো জোতা (৪ ডিসেম্বর ১৯৯৬–৩ জুলাই ২০২৫)—শুধু একজন ফুটবলার ছিলেন না, ছিলেন সমর্থকদের হৃদয়ে বাস করা এক সত্যিকারের লিভারপুল কিংবদন্তি।

সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত