ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসি : ৮, রোনালদো : ৫ , ব্যালন ডি’অর থেকে জনপ্রিয়তা, আবারও জমে উঠেছে 'গোট' বিতর্ক

২০২৫ জুলাই ০৫ ১৪:৫৩:৪২

মেসি : ৮, রোনালদো : ৫ , ব্যালন ডি’অর থেকে জনপ্রিয়তা, আবারও জমে উঠেছে 'গোট' বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের কাঁটা ছুঁয়ে ফেলেছে একে ৩৮, অন্যকে ৪০-এ। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়ালেও এখনও আলো ছড়াতে জানেন এই যুগের দুই মহানায়ক। তবে মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ পড়ছে আর বিতর্ক যেন নতুন করে দানা বাঁধছে—কে সেরা? মেসি না রোনালদো?

এই বিতর্কেই আবার মুখর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সংখ্যার হিসেবে দাঁড়াচ্ছে: মেসি – ৮ ব্যালন ডি’অর রোনালদো – ৫ ব্যালন ডি’অর

এই সংখ্যাটাই যেন আবার এনে দিয়েছে সমর্থকদের চিরচেনা দ্বন্দ্ব। ইউরোপের সিংহাসন ছেড়ে একজন পাড়ি জমিয়েছেন আমেরিকায়, অন্যজন খেলছেন সৌদি লিগে। সেখানে তাদের দলীয় সাফল্য হয়তো ইউরোপের মতো নয়, কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে তারা এখনও প্রতিপক্ষের জন্য ভয়ের নাম।

তবে ব্যালন ডি’অরের এই ব্যবধান নিয়েও চলছে আলোচনা। মেসির সাম্প্রতিক ব্যালন ডি’অর জয়ে সংখ্যা দাঁড়িয়েছে আটে, যেখানে রোনালদোর অর্জন এখনো পাঁচেই আটকে। ফলে পরিসংখ্যান বলছে, মেসির দিকেই এখন পাল্লা ভারী।

তবুও তাদের নিয়ে বিতর্কের যেন শেষ নেই। সমর্থকরা পক্ষপাতদুষ্ট হয়ে পড়েন একপক্ষের হয়ে। কিন্তু সাবেক পর্তুগিজ তারকা নানির মতে, এমন সমালোচনার দরকার নেই। বরং যতদিন তারা খেলছেন, ততদিন তাদের উপভোগ করা উচিত।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন,

“রোনালদো-মেসিকে আমরা প্রায়ই সমালোচনা করি। কিন্তু যেদিন তারা অবসর নেবে, সেদিন ফুটবলও বদলে যাবে। তারা যেসব উচ্চতায় পৌঁছেছে, তা সাধারণ নয়। যতদিন মাঠে থাকবে, তাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত।”

নানি আরও বলেন,

“রোনালদো এখনো খেলে যাচ্ছেন পূর্ণ উদ্যমে। নতুন করে আল-নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। সে একজন মেশিন, একদম আলাদা ধাঁচের খেলোয়াড়।”

সবমিলিয়ে, পরিসংখ্যান, জনপ্রিয়তা, কিংবা ব্যক্তিগত অর্জন—সব ক্ষেত্রেই দুই কিংবদন্তির তুলনা চলছে অবিরত। তবে বাস্তবতা হলো, এমন দুই মহাতারকার যুগ একসঙ্গে দেখা ভাগ্যের ব্যাপার। তাই কে সেরা, তার চেয়ে বড় কথা—তারা দুজনই ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত