ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউরোপিয়ান জায়ান্ট ইন্টারকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টারে ফ্লুমিনেন্স
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান জাদু এবার ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব ইন্টার মিলানকে বিদায় দিলো ক্লাব বিশ্বকাপ থেকে। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর শেষ ষোলোর লড়াইয়ে ইতালির চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টারকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ফ্লুমিনেন্স। ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোল করেন জার্মান ক্যানো, যেটি পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়।
প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোল বাড়াতে পারেনি ফ্লুমিনেন্স। তবে ইন্টারের আক্রমণভাগ ছিল একেবারেই নিষ্প্রভ। ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ থাকলেও গোলমুখে কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হয় সিমোনে ইনজাগির দল।
এ জয়ে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো ফ্লুমিনেন্স। ১৯৮৯ সালে নাপোলির বিপক্ষে জয় পাওয়ার পর দীর্ঘ ৩৬ বছর পর আবার কোনো ইতালিয়ান ক্লাবের মুখোমুখি হয়ে সেই ধারাই বজায় রাখলো সেলেসাওদের ক্লাবটি।
এর আগে ব্রাজিলের ক্লাব পালমেইরাস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এবার একই কৃতিত্ব দেখালো ফ্লুমিনেন্স, যারা ব্রাজিলিয়ান ঘরানার ফুটবলের শক্তিশালী প্রতিনিধি হিসেবে আবারও বিশ্বমঞ্চে নিজেদের জানান দিলো।
পরবর্তী ম্যাচে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ কে হবে, সেটি নির্ধারিত হবে আজকের ড্রয়ের পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল